আলজেরিয়ায় এক শরণার্থী শিবিরে আগুন লেগে ১৮ আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির জরুরি সেবা বিভাগ একথা জানিয়েছে। খবর- এএফপির।
ভোর হওয়ার আগে রাজধানী আলজিয়ার্সের ৫০০ মাইল দূরে ৬০০ অভিবাসী বিশিষ্ট ওয়ার্গলা শিবিরে আগুন লাগে। আগুন লাগার কারণ ও নিহতদের নাগরিকত্ব নিয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
স্থানীয় এক কর্মকর্তা জানান, ‘ স্থানীয় সময় ভোর তিনটায় আগুন লেগে ১৮ জন নিহত ও অপর ৪৩ আহত হয়েছেন।’ দমকল সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায়। তাদের সন্দেহ, শীতের কারণে অভিবাসীদের জ্বালানো আগুন থেকে ঘটনার সূত্রপাত হয়।
