হিলিতে গানপাউডারসহ আটক ২

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ০৯:১৯
হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর থেকে দুই কেজি গানপাউডারসহ ২ যুবককে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- হাকিমপুর উপজেলার উত্তরবাসুদেবপুর গ্রামের বাছের আলীর ছেলে তৌকির হোসেন (২২)ও ছামাদ (২৮)।
 
জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিলি সীমান্তের মধ্য বাসুদেবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে দুই কেজি গানপাউডারসহ তাদের আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।