আইএস ও আনসারুল্লাহ বাংলা টিমের নামে বিশিষ্ট ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতের এক কর্মী আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে অধ্যাপক আনিসুজ্জামান, মুনতাসীর মামুন, মুহাম্মদ জাফর ইকবাল এবং বিশিষ্ট রাজনীতিবিদদের হত্যার হুমকি দিয়েছেন।
এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে রাজধানী বাড্ডা থেকে নাহিদ হোসেন নামের আরেকজনকে আটক করা হয়েছে। নাহিদ ‘জিহাদি জন’ নামের একটি অ্যাকাউন্ট খুলে বাংলাদেশে আইএস'র প্রচারণা চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
