রামগতিতে জলদস্যু গ্রেফতার

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৪:১৮
 
লক্ষ্মীপুরের রামগতিতে মো. কবিরকে নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার বালুরচর সুজনগ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কবির জলদস্যু বলে জানিয়েছে পুলিশ।
 
কবির আলেকজান্ডার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, কবির দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ও নৌকায় ডাকাতি করে আসছে। সে রামগতি থানার তালিকাভুক্ত জলদস্যু। তার বিরুদ্ধে রামগতি ও কমলনগর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।