গাইবান্ধায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল থেকে বুধবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, নাশকতার মামলায় বিএনপির দুইজন ও জামায়াত-শিবিরে তিনজন জনসহ অনান্য মামলায় আরো ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
