নাটোরে অস্ত্রসহ আটক ২

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৫:৩৫
নাটোরে দুই অস্ত্র ব্যবসায়ীকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ উপজেলার তের-রশিয়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আব্দুল লতিফ ও একই উপজেলার শিবগঞ্জের আয়নাল আলীর ছেলে জাহাঙ্গীর আলম। 
 
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) তরিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাথী পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। এসময় ওই বাসের দুই যাত্রীদের কাছ থেকে দুইটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়।