র‌্যাবের অভিযানে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৩

আপডেট : ২৫ নভেম্বর ২০১৫, ১৬:২৩
 
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চরচামটা এলাকার আনন্দপুর বাজারে গ্রিল তৈরির ওয়ার্কশপের অন্তরালে চলতো দেশি অস্ত্র তৈরি ও বেচা কেনা। র‌্যাব-৪ ওই ওয়ার্কশপে অভিযান চালিয়ে দেশিয় তৈরি একটি এলজি (পাইপগান) ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ৩ জনকে আটক করার পর এই তথ্য জানা গেছে।
 
র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সামসুল হক পিপিএম এর নেতৃত্বে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আনন্দবাজারের সরকার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ওই ওয়ার্কশপের মালিক নাবির হোসেন সরকার (২৩)। তিনি সাভারের মসুরিখোলা এলাকার বাসিন্দা। অন্য দুজন হলেন ওয়ার্কশপের কর্মচারী সিংগাইরের আরমান (১৯) ও সোহান (১৮)।
 
র‌্যাবের হাতে আটক ওই তিনজন স্বীকার করেছে, এর আগে তারা এখান থেকে তিনটি অস্ত্র তৈরি করে তা বিক্রি করেছে।