ঠাকুরগাঁও রুহিয়া থানার ২১ নং ঢোলার হাট ইউনিয়ন বোর্ড অফিসের নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঢোলার হাট ইউনিয়ন পরিষদ বোর্ড অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
২১ ঢোলার হাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অকুল সিংহের সভাপতিত্বে এ সময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান সরদার, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন শাহরিয়ার, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমূখ।
উল্লেখ্য, সদর উপজেলা এলজিইডির আওতায় ২১ নং ঢোলার হাট ইউনিয়ন বোর্ড অফিসের নতুন ভবন নির্মানে ব্যায় ধরা হয়েছে প্রায় ৭৫ লক্ষ টাকা।
