জনবল সংকটে কুষ্টিয়ার মিরপুর পোস্ট অফিস

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ০০:০৬

মারাত্বক জনবল সংকটে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে কুষ্টিয়া মিরপুরের (কোড: ৭০৩০) পোস্ট অফিসটি। উদ্বেগজনকভাবে লক্ষনীয় যে,  চিঠি বিলির কাজে মিরপুর পোস্ট অফিসে ২ জন পোস্টম্যান বা পিয়নের পদ থাকলেও পদ ২টি দীর্ঘদিন যাবৎ শুন্য রয়েছে।

পৌরসভা ও ১৩টি ইউনিয়নের প্রায় ৪ লাখ জনসংখ্যা অধ্যুষিত মিরপুর উপজেলা পোস্ট অফিসে ২০০৯ সাল থেকে পোস্ট মাষ্টারের পদটি ও শুন্য রয়েছে।
 
ফলে এই পোস্ট অফিসের মাধ্যমে আসা দেশ-বিদেশের চিঠিসহ নানা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সময়মত প্রাপকের হাতে পৌছাচ্ছে না।
 
ইতিপূর্বে মিরপুর পোস্ট অফিসের লোকবল সংকটের বেহাল অবস্থা নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে অসংখ্য লেখালেখি হয়েছে। কিন্তু তাতে কোন প্রতিকার মেলেনি।

বর্তমানে পোস্টাল অপারেটর ছানোয়ার হোসেন ভারপ্রাপ্ত পোস্ট মাস্টারের দায়িত্ব পালন করছেন। অপারেটর পদে ২ জনের বিপরীতে ১জন, রানার ১জন এই নিয়ে চলছে মিরপুর পোস্ট অফিস।