আক্কেলপুরে ভারতীয় জিরাসহ ট্রাক চালক আটক

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৫:১৮
জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশ বুধবার দিবাগত গভীর রাতে ২৫শ ৫ প্যাকেট ভারতীয় জিরাসহ রেজাউল ইসলাম (৩৫) নামের এক ট্রাক চালককে আটক করেছে। আটককৃত ট্রাক চালক বগুড়ার সদর উপজেলার নিশিন্দারার রেজাউল ইসলাম।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, জিরা ভর্তি ট্রাকটি গভীর রাতে আক্কেলপুর শহরের রেলগেট এলাকায় পৌঁছলে পুলিশ ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৭লাখ ৫১হাজার টাকা মূল্যের ২৫শ ৫ প্যাকেট ভারতীয় জিরাসহ চালক রেজাউলকে আটক করে পুলিশ। 
 
তিনি আরও জানান, জিরা ভর্তি ট্রাক উদ্ধারের ঘটনায় চালক রেজাউল ইসলাম, ট্রাক মালিক মিলটন ও জামালগঞ্জের চোরাকারবারী (জিরার মালিক) আনোয়ার হোসেন বাবুকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।