টেকনাফে শীর্ষ মানবপাচারকারী গ্রেফতার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৬:৩৮
 
কক্সবাজারের টেকনাফ উপজেলায় শীর্ষ এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে সাবরাং কাটাবনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম কাসিম ওরফে বাদু কোম্পানি (৪২)।
 

টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) লিংকনের নেতৃত্বে পুলিশের একটি টিম সাবরাং কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে কাসিম ওরফে বাদু কোম্পানিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মানবপাচারের মামলা রয়েছে।