হবিগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৭:০০
 
হবিগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কাটাখালি গদাইনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও আহতরা জানান, দুপুরে ওই গ্রামের সামছু মিয়ার পুকুরে মাছ ধরতে যায় একই গ্রামের লুৎফুর রহমান। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।
 
আহতদের মধ্যে শাহেদা, আবুল মিয়া, আহাদ মিয়া, রুবেল আহমদ, লোকমান হোসেন, আলমগীর মিয়া, ফরিদ মিয়া, আব্দুল আলী, খলিল মিয়া, শুকুর মিয়া, জসিম মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।