ঝিনাইদহের শৈলকুপায় পুকুর পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো, উপজেলার শ্রীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে পলক (৪) ও কুষ্টিয়ার ইবি থানাধীন মিরপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে চয়ন। কয়েকদিন আগে চয়ন মামা বাড়ি শ্রীপুর গ্রামে বেড়াতে আসে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে চয়ন মামাতো ভাই পলকের সঙ্গে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার কোনো এক সময় দুই শিশু পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। তাদের দীর্ঘক্ষণ ধরে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিকাল পাঁচটার দিকে পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
