রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমোদনহীন এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিদেশি ঔষধ জব্দ করা হয়েছে। ঔষধগুলোর বেশির ভাগই ক্যানসার, কিডনি, চর্ম ও অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয়।
বুধবার দিবাগত রাতে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল এসব ঔষধ জব্দ করে।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহিদুজ্জামান সরকার সাংবাদিকদের জানান, সাতটি বড় বক্সের ভিতর ঔষধগুলো পাওয়া গেছে। ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই তুরস্ক থেকে এসব ঔষধের চালান কয়েকদিন আগে ঢাকায় আসে।
