শিবগঞ্জে পিস্তল-ম্যাগজিন-গুলিসহ আটক ১

আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ২২:১৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুল বাসির (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাতে পৌনে আটটার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কাগচিপাড়া জামে মসজিদের পাশে অস্ত্র কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র ও এসব ম্যাগজিন-গুলিসহ পুলিশ আব্দুল বাসিরকে আটক করে। তিনি উপজেলার কানসাট ইউনিয়নের কাগচিপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।