সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ০০:৫৯

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের  তারালিতে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরা সদরের পাঁচরকি গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫) ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে খালেক সরদার (৪০)। তাদের মরদেহ এখনও ঘটনাস্থল তারালি গ্রামে পড়ে রয়েছে বলে স্থানীয়রা জানান ।

 

সীমান্তের মেইন পিলার ১৩ এর সাবপিলার ৩ থেকে ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।