ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের সিংদহ মাঠে অজ্ঞাত এক ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
শৈলকুপা থানার ওমি তোজাম্মেল হক জানান, রাতে হাত পা বেঁধে তাকে গলায় ফাঁস দিয়ে নির্জন মাঠের মধ্যে হত্যা করে দুর্বৃত্তরা। তার বয়স আনুমানিক ৪০ বছর। লাশের পাশে একটি কম্বল পাওয়া গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।
