নরসিংদী সদর উপজেলায় দু’টি ট্রাকের সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।
সদর মডেল থানার ওসি আবুল কাশেম জানান, আজ শুক্রবার ভোর ৫টার দিকে সদরের ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাক চালক ফরিদ উদ্দিন (২২) ও অজ্ঞাত পরিচয় এক যুবক।
সদর মডেল থানার ওসি বলেন, বালু ভর্তি একটি ট্রাক নরসিংদী যাওয়ার পথে ঢাকা- সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ এলাকায় বিপরীত দিকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
তিনি বলেন, ট্রাক দু’টিকে আটক করা হয়েছে।
