শাহরাস্তি পৌরসভা নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত ২৪০টি পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হলেও ২৩৬টিতে নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। ওই তালিকায় শাহরাস্তি পৌরসভা নেই বলে একটি সূত্রে জানা যায়।
সংশ্লিষ্ট অপর একটি সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামটি নতুন করে অন্তর্ভূক্তি হলেও প্রকৃত অর্থে ওই গ্রামটি মেহের উত্তর ইউপি’র অধিনে থাকার গুঞ্জণ রয়েছে। ওই জটিলতাটি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনে নিস্পত্তি না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অনেকে ধারণা করছে।
শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাদ পারভীন জানান, শাহরাস্তি পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। এ পর্যায়ে শাহরাস্তি পৌরসভা নির্বাচনে অন্তর্ভূক্তি হবে কি হবে না তা নির্ভর করছে গেজেট প্রাপ্তির ওপর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিঊল মাসুদ জানান, নির্বাচন হওয়া বা না হওয়ার বিষয়ে আমারা কোনো অফিসিয়াল সিদ্ধান্ত পাইনি।
