কালীগঞ্জে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৪:২৬
ঝিনাইদহের কালীগঞ্জে মনির উদ্দিন (৪৬) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ৩লাখ টাকা লুট করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মান্দারতলা রহমতপুরে এ ঘটনা ঘটে। নিহত মনির উদ্দিন ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে।
 
জানা গেছে, মনির উদ্দিন যশোরের বারিনগর থেকে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মান্দারতলা রহমতপুরে ডাকাতদের কবলে পড়ে। এ সময় ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ৩লাখ টাকা লুট করে পালিয়ে যায়। 
 
কালীগঞ্জ হাসপাতালের চিকিৎসক মাহফুজুল আলম সোহাগ জানান,   মনির উদ্দিনকে ধারালো অস্ত্রদিয়ে আঘাত করা হয়েছে।
 
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।