জয়পুরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৭:০৩
 
জয়পুরহাট সদর উপজেলার বানিয়পাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, মৃত শিশুরা বানিয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র ইব্রাহীম হোসেন (৩) ও প্রতিবেশী শাহিনুর রহমানের পুত্র হামজালা (৩)। সকালে বাড়ির পাশে পুকুর ধারে খেলা করছিল দু'জনেই। খেলার এক পর্যায়ে দু'জনেই পুকুরে পড়ে ডুবে যায়। কিছু পরে শিশু হামজালার পিতা শাহিনুর রহমান বাড়িতে ছেলেকে না পেয়ে বাহিরে খোঁজ করেন। এ সময় পানিতে হামজালার জুতা ভেসে থাকতে দেখে ঝাঁপিয়ে পড়েন এবং দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেন বলে জানান।
 
বানিয়াপাড়া এলাকার ইউপি সদস্য শরিফ উদ্দিন ও ২ শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।