মুন্সীগঞ্জে চিকিৎসাধীন মাদকসেবী নিহত, আটক ২

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৭:০৩
 
মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়াস্থ কৃপা মাদক নিরাময় কেন্দ্রে শুক্রবার চিকিৎসাধীন মো. ফয়সাল (৩০) ছুরিকাঘাতে নিহত হয়েছে। এই ঘটনায় চিকিৎসাধীন অপর মাদক সেবী মো.রুবেলকে (২৮) এবং নিয়াময় কেন্দ্রটির পরিচালক মো. আব্দুল্লাহ ফিরোজকে আটক করেছে পুলিশ। লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখনও মামলা হয়নি।
 
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, সকালের দিকে  চিকিৎসাধীন দুই মাদকসেবী ফয়সাল ও রুবেল বাথরুম যাওয়া নিয়ে কথা কাটা হয়। এক পর্যায়ে রুবেল ছুরি দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। ফয়সাল সদর উপজেলার মিরকাদিমের ওসমান ফারুকের পুত্র। ঘাতক রুবেল ঢাকার মীরপুরের শেওরাপাড়ার মো. সিরাজ মিয়ার পুত্র।
 
পুলিশ জানায় এই নিরাময় কেন্দ্রটিতে বন্দি অবস্থায় মাদকসেবীদের চিকিৎসা দেয়া হয়। এই চিকিৎসাধীন অস্থায় অনেক মাদকসেবীই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। কিন্তু সেখানে ছুরি রাখাসহ ব্যবস্থাপনায় নানা ত্রুটি রয়েছে বলে পুলিশ মনে করছে। এই রিপোর্ট লেখার সময় মামলার প্রক্রিয়া চলছিল।