কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে শিশু ও নারীসহ ২৭ জনকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় কোতয়ালী মডেল থানায় আটকদের হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জেলার ভারত সীমান্তবর্তী আদর্শ সদর উপজেলার কেরানীনগর এলাকা থেকে তাদের আটক করে। আটকরা ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার বাসিন্দা। এদের মধ্যে ১৮ জন পুরুষ, সাত জন নারী ও দুই শিশু রয়েছে।
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেছুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কোতয়ালী মডেল থানার ওসি মো. আবদুর রব জানান, আটকদের মধ্যে ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
