কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ২১:৩১
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহতরা হলেন, জেলার নাঙ্গলকোট উপজেলার রামঘড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে জসিম উদ্দিন (৩০) ও আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকার ফিরোজ মিয়ার ছেলে বাবলু (৩২)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌয়ারা এলাকায় ওই অটোরিকশাটিকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ওই দুই যাত্রী নিহত হন।  আহতদের পরিচয় জানা যায়নি।
 
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় এক নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।