হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী এলাকায় গতকাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অমূল্য কুমার চন্দ্র (৩৮) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। তিনি ওই এলাকার ভুটিয়ামঙ্গল গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে অমূল্য ৯০১নং মেইন পিলারের কাছে গরু আনতে যায়। এ সময় বিএসএফের ২১নং বড় মরিচা ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অমূল্য দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পরই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বলেন, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
