রাজধানীর আরামবাগ এলাকার একটি বাসা থেকে ৬ শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাসা থেকে ১১টি ককটেল বোমা ও বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়।
শনিবার সকালে আটককৃতদের আদালতে পাঠানোর কথা জানান মতিঝিল থানার এসআই মফিজুর রহমান।
তিনি জানান গতকাল শুক্রবার বিকেলে আরামবাগের একটি বাড়ির তৃতীয় তলা থেকে ছয় শিবির নেতাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় ১১টি ককটেল বোমা এবং বিপুল জিহাদি বই উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দেখানো হয়। নাশকতা করার উদ্দেশ্যেই তারা ওই বাসায় জরুরি সভা করছিলেন এমন ধারণা পুলিশের।
