ফরিদপুরের চরভদ্রাসনে ২০পিস ইয়াবাসহ শাহীন শেখ (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চরভদ্রাসন থানার এস আই আব্দুর রবের নেতৃত্বে সদর ইউনিয়নের মৌলভীরচর বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি সদর ইউনিয়নের সর্দার বাড়ি আব্দুল মজিদ খাঁর ডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ ছন্দুর ছেলে।
পুলিশ সূত্র জানায়, শাহীন শেখ দীর্ঘদিন যাবত গোপনে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। আসামির বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সনের ১৯এর (১) টেবিল ৯ এর (ক) ধারায় একটি মামলা হয়েছে। যার নং-৮ তাং-২৭/১১/২০১৫। ওই মাদক উদ্ধারে পুলিশের বিশেষ এ অভিযানে ছিলেন এস আই স্বপন কুমার ও কয়েকজন পুলিশ কনষ্টেবল।
