কুমিল্লায় ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ১৪:১২
 
কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার গভীর রাতে ভারত সীমান্তবর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
 
জানা যায়, রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী তালতলা এলাকায় অভিযান চালায়। এসময় ১২ কেজি গাঁজা ও ৫২ বোতল হুইস্কি আটক করা হয়। এছাড়া জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ২৩২ বোতল ভারতীয় হুইস্কি, ১০ কেজি গাঁজা, ১০ বোতল বিয়ার, ২৫ বোতল কোরেক্স সিরাপ, এক হাজারটি সেনেগ্রা ট্যাবলেট, ৩৩ হাজার ৫০০ নেশাজাতীয় ট্যাবলেটসহ বিভিন্ন মাদক জব্দ করে।
 
কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২৭ লাখ ৩২৭ টাকা। শনিবার দুপুরে মাদকদ্রব্যগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।