‘ঋণ নয়, অনুদান চাই’- এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন কপ-২১ সম্মেলনকে সামনে রেখে ‘জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে অনুদানের দাবিতে সাতক্ষীরায় গণপদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের টিঅ্যান্ডটি মোড় থেকে সচেতন নাগরিক কমিটি-সনাক, সাতক্ষীরা পদযাত্রাটি বের করে। পদযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে নিউমার্কেট মোড়স্থ শহীদ আলাউদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, সনাক সদস্য সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, টিআইবি’র সাতক্ষীরা এরিয়া ম্যানেজার আবুল ফজল মো. আহাদ, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, লাইট হাউসের সাতক্ষীরা ডিআইসি ম্যানেজার সনজু মিয়া প্রমুখ।
বক্তারা আসন্ন কপ-২১ সম্মেলনে জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণের পরিবর্তে অনুদান দাবি করেন। একই সাথে কপ সম্মেলনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা, লাইট হাউস, বারসিকসহ বিভিন্ন সংস্থা অংশ নিয়ে সংহতি প্রকাশ করে।
