‘আইন করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না’

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ০০:১২
 
সাবেক প্রধান বিচারপতি ও আন্তর্জাতিক সালিশি আদালতের বিচারক এম তাফাজ্জাল হোসেন বলেছেন, আইন করে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না। এজন্য দরকার সচেতনতা। নিজেদের সচেতন করতে পারলেই ধীরে ধীরে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
 
শনিবার সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলরকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তাফাজ্জাল হোসেন এসব কথা করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
তাফাজ্জাল হোসেন বলেন, সারা পৃথিবী এখন হিংসায় উম্মত্ত। এখানে সেখানে বোমা মারা হচ্ছে। এখন দরকার শান্তি। আমাদের শান্তি আনতে হবে।
 
মানবাধিবার সংগঠন হিউম্যান রাইটস ফর পিস বাংলাদেশ ড. ভেলুরিকে তার কাজের স্বীকৃতি স্বরূপ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আইনজীবী আবদুল মতিন খসরু, ব্যারিস্টার এম মাহাবুদ্দিন খোকন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ।