ফরিদপুরের সালথায় বেলায়েত হোসেন ওরফে পিরু (২০) ও রকিবুল ইসলাম সাগর (১৮) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছেন পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবর্দ্বী এলাকা হতে তাদেরকে আটক করা হয়। বেলায়েত হোসেন বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবর্দ্বী গ্রামের মৃত রোকন উদ্দিনের ছেলে ও রকিবুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কামারখন্ড থানার চৌবাড়ি গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, শুক্রবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে চন্ডিবর্দ্বী এলাকায় অভিযান চালিয়ে ১৫ ইয়াবা ট্যাবলেটসহ এই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় আদালতে পাঠানো হবে।
