গাইবান্ধায় জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীসহ ২৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার বিকাল থেকে শনিবার পর্যন্ত গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, নাশকতার মামলায় বিএনপির একজন ও জামায়াত-শিবিরে চারজনসহ গ্রেফতারি পরোয়ানা এবং অন্যান্য মামলায় আরো ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
