নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকার হাবিলদার আনোয়ার হোসেনের পুত্র এবং প্রথম শ্রেনীর ঠিকাদার মো. রুকুনুজ্জামান (৪০) ওরফে বাহাদুর শনিবার সকালে নিজ ঘরের ধন্নায় গলায় রশি দিয়ে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছেন।
সকাল নয়টার দিকে খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট তৈরি পূর্বক শেরপুর মর্গে প্রেরন করেছে। রুকুনুজ্জামানের এ অপমৃত্যুর কোন কারণ জানা যায়নি। তবে ব্যবসায়িক নানান সমস্যার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসি মনে করছেন। তাঁর এক স্ত্রী ও দু’ সন্তান রয়েছে।
