গাজীপুরের কালীগঞ্জে এক ছেলে শিশু বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ (কুইদ্দার বাড়ী) গ্রামে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর আর.এম বিদ্যাপীঠ মাঠে ইসলামী মহাসম্মেলন চলছিল। শুক্রবার ঐ শিশুটি সম্মেলনে আসে। সেখানে শিশুটির প্রতিবেশী মো. রাজু মোড়ল (৪৫) তাকে ফুসলিয়ে তুলে নিয়ে যায়। পরে শিশুটির বাড়ি সংলগ্ন কলাবাগানে তাকে জোড়পূর্বক বলাৎকার করে। এই ঘটনা কাউকে বললে শিশুটিকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়।
এদিকে শিশুটি বাড়ি গিয়ে ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষয়টি পরিবারের কাছে বলে। পরে তারা স্থানীয় ইউপি সদস্যকে জানান। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান, এর আগেও রাজু মোড়লের ব্যাপারে বেশ কিছু বিচার সালিশ করেছি।
জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম জানান, ঘটনার ব্যাপারে শিশুটির মা রাজুর বিরুদ্ধে অভিযোগ ও বিচার দাবি করেছে। আমি বিষয়টি নিয়ে থানা পুলিশের সাথে কথা বলেছি।
