‘জোট-মহাজোটের বাইরে বিকল্প রাজনৈতিক শক্তির প্রয়োজন’

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ২০:৪৯
 
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, শোষণহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে জোট-মহাজোটের বাইরে জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা প্রয়োজন।
 
শনিবার বিকেলে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বাসদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
 
বাসদ সিলেট সমন্বয়ক কমরেড আবু জাফর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণত জ্যোতি পালের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।
 
জনসভায় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ স¤পাদক লোকমান আহমদ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ধীরেন সিংহ, সাম্যবাদী দলের নেতা অধ্যক্ষ ব্রজগোপাল, প্রবাসী বামপন্থী নেতা ড. নেছার আহমদ কাওসার, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ স¤পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, গণতন্ত্রী পার্টির জেলার সাংগঠনিক স¤পাদক গোলজার আহমদ, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন প্রমুখ।