অসুস্থ আমজাদ হোসেনকে দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২২:১৩

ইত্তেফাক রিপোর্ট

তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আমজাদ হোসেনকে দেখতে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজাহারুল আনোয়ারের নেতৃত্বে রবিবার রাতে প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান, জাসাসসহ সভাপতি শায়রুল কবির খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ। এদিন সকালে নিজ বাসভবনে আমজাদ হোসেন ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন।