কক্সবাজারে গোলা বিস্ফোরণে সেনা সদস্য নিহত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ০০:০০
কক্সবাজারে প্রশিক্ষণের সময় গোলা বিস্ফোরণে ইব্রাহিম খলিল রিপন (৩১) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন। কক্সবাজারে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় শনিবার রাত ১০টার দিকে উপজেলার মনখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে রামু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক জানিয়েছেন।
গোলাম ফারুক জানিয়েছেন, “সেনাবাহিনীর শীতকালীন মহড়া অনুষ্ঠানের সময় সন্ধ্যা ৭টার দিকে কামানের গোলার বিস্ফোরণ ঘটলে একটি গোলার আঘাতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”
আহতরা হলেন- ল্যান্স করপোরাল রাসেল হাবিব, সার্জেন্ট হুমায়ুন ও সিপাহী হাবিবুর রহমান।

আহতদের হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক।