উপজেলার ধলইতলা গ্রামে গাজী রইস উদ্দিন ওরফে বেবি গাজী (৫৫) নামে সাবেক এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বেবি গাজী কোটাকোল ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
এলাকাবাসী জানায়, শনিবার ধলইতলা গ্রামের নান্নু ডাক্তারের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত্ পেতে থাকা দুর্বৃত্তরা বেবি গাজীকে পেছন দিক দিয়ে হামলা চালায়। তারা তাকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকাবাসীর ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
