বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস চাপায় মিনাল (৩৫) নামের এক ভটভটি চালক নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনাল শেরপুর উপজেলার মহিপুর কৃষিভাটা গ্রামের বাসিন্দা।
শেরপুর থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ জানান, ভটভটি চালক মিনাল রবিবার সকাল ১০টার দিকে মহিপুর বাজার থেকে ভটভটি মেশিনে তেল নিয়ে মহাসড়কের ওঠার সময় বগুড়া থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়।
