পৌরসভা নিবার্চনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের সম্ভাব্য দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে।
আহতদের লোহাগড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় একটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করেছে।
এলাকাবাসী জানান, লোহাগড়া পৌরসভা নিবার্চনকে কেন্দ্র করে রবিবার সকালে জয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সৈয়দ মশিয়ার রহমান ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল করিম বাবুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীনহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতরা হলেন গোপালী বেগম (৩২), সুলতানা বেগম (৩৫), দেলোয়ার মোল্যা (৪০), বাচ্চু মোল্যা (৫০), রাব্বি মোল্যা (১৭), পান্নু মোল্যা (৪৫) ও রহমত (২৫)।
