নেত্রকোনা মদন উপজেলার ফতেপুর ইউপি সদস্য খসরুকে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মুতিয়াখালি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার নেত্রকোনা কোর্ট হাজতে তাকে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মদন থানার ওসি মাজেদুর রহমান জানান, খসরু মারামারি মামলার আসামি। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
