লোহাগড়ায় আওয়ামী লীগ দু'গ্রুপের সংর্ঘষ, আহত ১৫

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৫:৫৪
 
নড়াইলের লোহাগড়া পৌরসভা নিবার্চনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য ২ মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপি সংর্ঘষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে।
 
আহতদের লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ১টি বাড়ি ভাংচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাটি পৌরসভার জযপুর গ্রামে ঘটে।
 
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, লোহাগড়া পৌর সভা নিবার্চনকে কেন্দ্র করে রবিবার (২৯নভেম্বর) সকালে জয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মশিয়ার রহমান এবং আওয়ামী লীগ-যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল করিম বাবুর সমর্থকদের মধ্যে দেশিয় তৈরি অস্ত্র, ঢাল, সড়কি, রামদা, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে ঘণ্টাব্যাপি সংর্ঘষে কমপক্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতরা হলেন- গোপালী বেগম (৩২), সুলতানা বেগম (৩৫), দেলোয়ার মোল্যা(৪০), বাচ্চু মোল্যা (৫০), রাব্বি মোল্যা,(১৭), পান্নু মোল্যা(৪৫) ও রহমত (২৫)।
 
আহতদের লোহাগড়া  হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ সময় সবুল বিশ্বাসের বাড়ি ভাংচুর করা হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আহাদ ফকির, ওহিদুজ্জামান, ইমাদুল, লিটন ও রাজ্জাক নামে ৫ জনকে  আটক করেছে।