চাচা কর্তৃক পিএসসি পরীক্ষার্থী ধর্ষিত

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৬:৩৯
 
কুমিল্লার চৌদ্দগ্রামে এক পিএসসি পরীক্ষার্থী ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। ধর্ষিত ওই শিশুটি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালের পিএসসি পরীক্ষার্থী।
 
২৮ নভেম্বর চৌদ্দগ্রাম থানায় ধর্ষিতার পিতার দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাতে ওই শিশুটির পরিবার তাদের নিজস্ব সিএনজি চালিত বেবিটেক্সির সমস্যা সমাধানের জন্য শিশুকে ঘরে রেখে বাড়ি থেকে বের হয়। কাজ শেষে বাড়িতে পৌছে ঘরের ভিতরে খাটের উপরে হাত-পা ও মুখ বাধা অবস্থায় শিশুটিকে দেখতে পায়। পরে তার মুখের বাধন খুলে জানতে পারে তার সম্পর্কীত চাচা পার্শ্ববর্তী ঘরের আবদুল খালেকের ছেলে কামাল হোসেন (২২) শিশুটিকে ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
 
এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে গত ২৬ নভেম্বর চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।