কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ মার্গুব মোরশেদ রাতুল (২৩) নামে একজনকে আটক করা হয়েছে। রাতুল ওই গ্রামের বাসিন্দা।
রবিবার বিকাল পাঁচটার দিকে তাকে জেলার আদর্শ সদর উপজেলার কুচাইতলী গ্রাম থেকে আটক করে র্যাব।
র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মো. খুরশীদ আলম জানান, রাতুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
