ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ সুলতান শেখ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ দল। শনিবার সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের চিলার কামদিয়া গ্রামে নিজ বাড়ির সামনে তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে একই গ্রামের প্রতিপক্ষ দল। এ সময় মোঃ সুলতান শেখের বসত ঘর ও তার সমর্থক আতিক মোল্যার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং একটি অটোরিকশা ছিনিয়ে নেয় প্রতিপক্ষ। মোঃ সুলতান শেখ ভাওয়াল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা হয়নি।
