মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ জনের ফাঁসি

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ০১:৪৩

গজারিয়ার রিয়াজ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, অপর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ রায় ঘোষণা করেন।

 
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার যষ্টিতলার রিপন খাঁ (২৮) ও  হোগলাকান্দির মো. শামীম (২৬)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হোগলাকান্দির শাহ জালাল (৩২) ও মঞ্জিল মিয়া (৩১)। মঞ্জিল মিয়া পলাতক রয়েছেন।
 
নিহত রিয়াজের (২৬) বাবা গোলবক্স ব্যাপারী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কের বিরোধ নিয়ে ২০০৯ সালে ১৪ মার্চ রিয়াজকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বাদী পক্ষের আইনজীবী পিপি আব্দুল মতিন ও বিবাদী পক্ষে আইনজীবী হালিম হোসেন সরদার ও শেফালী কর্মকার মামলাটি পরিচালনা করেন।
 

বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, জেলার চাঞ্চল্যকর সোহরাব হত্যা মামলায় একমাত্র আসামি মোতালেব ব্যাপারীকে (৫৭) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বারেকুজ্জামান এ রায় প্রদান করেন।