সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' দুই বনদস্যু নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১২:৩৪
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মনির বাহিনীর প্রধান মনির (৩৫) ও তার সহযোগী নুর মোহম্মদ ওরফে ভোলা (৪০) নিহত হয়েছেন। সোমবার সকালে চাঁদপাই রেঞ্জের উড়ুবুনিয়া খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় দেশি-বিদেশি ১৮টি আগ্নোয়াস্ত্র ও বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাব-৮ এর অপারেশন অফিসার মেজর হাসিবুল হক জানান, সুন্দরবনে নিয়মিত টহল দেয়ার সময় জেলেদের মাধ্যমে উড়ুবুনিয়া এলাকায় বনদস্যু মনির বাহিনীর সদস্যরা অবস্থান করছে জানতে পেরে র‌্যাব অভিযান চালায়। সকাল সাড়ে ৭টার দিকে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে দুই বনদস্যুর মৃতদেহসহ ১৮টি আগ্নোয়াস্ত্র ও বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়। 
 
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- একনলা বন্দুক ৫টি, ৭টি ওয়ান শুটার গান, ৪ টি কাঁটা রাইফেল, একটি দোনালা বন্দুক, একটি পয়েন্ট টুটু বোর রাইফেল, ৪০৬ রাউন্ড গুলি ও ৩৩ রাউন্ড গুলির খোসা রয়েছে।
 
এবিষয়ে মংলা থানায় মামলা হয়েছে।