ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে লিফটের দরজা খুলতে গিয়ে মারা গেছেন অজ্ঞাত যুবক। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দরজা বন্ধ অবস্থায় লিফট ৫ তলা থেকে উপরের দিকে উঠছিল। তখন ওই যুবক ৫ তলায় লিফটের দরজার সামনে এসে জোর করে লিফটের দরজা খুলে লিফটে উঠার চেষ্টা করেন। লিফটের কেবিন উপরে চলে যাওয়ায় তিনি নিচে পড়ে যান। পরে হাসপাতালের কর্মীরা লিফট বন্ধ করে নিচতলায় লিফটের ফ্লোর থেকে তাকে উদ্ধার করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া একটার দিকে তার মৃত্যু হয়।
