বিলুপ্ত ছিটমহলের ১০ পরিবারের ২৬ জন সদস্য স্থায়ীভাবে বসবাসের জন্য ভারত গেল। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীর চিলাহাটি-হলদিবাড়ি সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করে। এর আগে তাদের চিলাহাটি ডাঙ্গাপাড়া আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম জানান, নির্দিষ্ট চার দফায় অনেক পরিবার যেতে পারেনি। এদের মধ্যে রির্জাভ ডেতে ১০ পরিবারের ২৬ সদস্য স্থায়ীভাবে বসবাসের জন্য সোমবার ভারত গেল। বাংলাদেশের পক্ষে তাদের বিদায় জানান নীলফামারী সদরের এসিল্যান্ড ফখরুল হাসান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম, কাস্টমস সুপার হুমায়ুন কবির প্রমুখ।
চিলাহাটি-হলদিবাড়ি সীমান্তে তাদের স্বাগত জানান কুচবিহারের এডিএমের পক্ষে প্রতিনিধি বিডি তাপন কুমার রায়, ৫৮ বিএসএফ ব্যাটালিয়ানের স্টাফ অফিসার মেজর মঞ্জিল সিং, কাস্টমস ইন্সপেক্টর সন্দীপ ব্যানার্জী।
