শ্যামলী পরিবহনের বাসে অগ্নিসংযোগের মামলায় জামিন পাওয়া জয়পুরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমানকে নাশকতার মামলায় জেলগেট থেকে ফের গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, শহরের সরকারি রামদেব বাজলা বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে শ্যামলী পরিবহনের বাসে অগ্নিসংযোগের মামলায় গত ৭ নভেম্বর বিএনপি নেতা মতিয়র রহমানকে গ্রেপ্তার করা হয়। রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে রাত ৭টার দিকে জেল থেকে বের হওয়ার সময় জেলগেটেই ডিবি পুলিশ নাশকতার মামলা তাকে ফের গ্রেপ্তার করে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
